Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

British Museum: খাস ব্রিটিশ মিউজিয়াম থেকে খোয়া গেল প্রায় দু’হাজার শিল্প সামগ্রী

British Museum (File picture )
British Museum (File picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্রিটিশ মিউজিয়াম বিশ্বের অন্যতম জনপ্রিয় যাদুঘর গুলির অন্যত্তম। খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতাব্দী থেকে উনিশ শতক। এই বিস্তীর্ণ সময়কালের অন্তত দু’হাজার শিল্প সামগ্রী খাস ব্রিটিশ মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়। গত কয়েক বছর ধরে সেই দুষ্প্রাপ্য শিল্প সামগ্রীরই দেখা মিলছিল অনলাইনে বিভিন্ন বেচাকেনার সাইটে। অবশেষে তা চিহ্নিত করে উদ্ধার করার চেষ্টা চলছে, জানালেন জাদুঘর কর্তৃপক্ষ।

জনপ্রিয় এই জাদুঘরের চেয়ারম্যান তথা ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই দু’হাজার শিল্প সামগ্রীর মধ্যে বেশ কয়েকটি সামগ্রী ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর কথায়, ‘‘কিছু মানুষকে আমরা পেয়েছি যাঁরা সত্যিই সৎ। তাঁরা সব জেনে শিল্প সামগ্রীগুলি ফেরত দিয়ে দেবেন বলে জানিয়েছেন। তবে বেশ কিছু এমন ক্রেতাও আছেন, যাঁদের কাছ থেকে কিছু জিনিস ফিরিয়ে আনা সম্ভব নয়।’’

জানা গিয়েছে, চুরি যাওয়া সামগ্রীর তালিকায় রয়েছে সোনা ও মূল্যবান পাথরের বহু গয়না। জাদুঘরের একটি স্টোররুমে রাখা গোটা একটি শিল্পকর্মের টুকরো টুকরো অংশই ওই চুরি যাওয়া সামগ্রীর তালিকায় মূলত রয়েছে।

গোটা ঘটনায় চূড়ান্ত বিব্রত ব্রিটিশ মিউজ়িয়াম কর্তৃপক্ষ। ২০২১ সালে এক ডাচ শিল্প সংগ্রাহক সবার প্রথমে বিষয়টি নিয়ে জাদুঘর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কর্তৃপক্ষ তখন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কিন্তু অসবোর্ন স্বীকার করে নিয়েছেন যে, সেই তদন্ত আসলে অসম্পূর্ণ ছিল।

অসবোর্ন অবশ্য জানাচ্ছেন, বিষয়টিকে তাঁরা গুরুত্ব দিয়ে দেখছেন। তাঁর কথায়, ‘‘হ্যাঁ মেনে নিচ্ছি যে এই জাদুঘর কিছু ভুল করেছে। তার জন্য আমরা ক্ষমাও চেয়ে নিয়েছি। আমরা সব কিছুই ঠিক করার চেষ্টা করছি। আশা করি শতাব্দী প্রাচীন এই ব্রিটিশ মিউজ়িয়াম আবার এমন এক উচ্চতায় পৌঁছবে যাকে নিয়ে এই দেশ তো বটেই, গোটা বিশ্ব গর্ব করতে পারে।’’

You might also like!