Breaking News
 
Pawan Khera: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কংগ্রেসের কটাক্ষ— ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’ Tarapith Hotel Fire: আগুন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ? তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে অগ্নিকাণ্ডের পর জলে তল্লাশি Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কেন বাদ গেল নাম, জানুন কারণ! রইল ফের আবেদনের পদ্ধতিও Halishahar Murder Case: ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহর কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর PM Modi: জেন জি’র জন্য মোদি সরকারের বড় উপহার! গান্ধীজয়ন্তী থেকেই শুরু হতে পারে নতুন প্রকল্প Bankura CJP: : ‘আর্থিক সাহায্য চাই না, বাবার নামে বিশ্বমানের স্কুল হোক’, পিতৃহারা হাফিজের সরকারের কাছে আবেগঘন আবেদন

 

International

3 years ago

Suisse Bank এবার দেউলিয়া ক্রেডিট সুইস ব্যাংক, অধিগ্রহণ করতে এগিয়ে এসেছে ইউবিএস এজি

bankrupt Credit Suisse Bank
bankrupt Credit Suisse Bank

 

ওকল্যান্ড, ২০ মার্চ  : পরপর বন্ধ হয়েছে দুই মার্কিন ব্যাংক । এবার তার প্রভাব পড়ল ইউরোপেও। এবার বিপর্যয়ের দ্বারপ্রান্তে সুইজারল্যান্ডের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইস ব্যাংক। বন্ধের ঝুঁকিতে পড়েছে দেশটির ১৬৭ বছরের পুরোনো ব্যাংকটি। এমন অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করতে এগিয়ে এসেছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস এজি। তবে প্রতিষ্ঠানটি এই ব্যাংক কিনতে সরকারের কাছে ৬ বিলিয়ন ডলারের নিশ্চয়তা চেয়েছে।

আলোচনার বিষয়ে অবগত আছেন এমন এক ব্যক্তি বলেন, সুইস ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দুইপক্ষ একসঙ্গে একটি চুক্তির দিকে হাঁটছে। সংশ্লিষ্ট দুই ব্যক্তি জানিয়েছেন, ইউবিএস সরকারের কাছে ৬ বিলিয়ন ডলারের গ্যারান্টি চাইছে।

একটি সূত্র সতর্ক করে জানিয়েছে, ক্রেডিট সুইসের আস্থার সংকট সমাধানের জন্য আলোচনা উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হচ্ছে। দুই ব্যাংক এক হলে ১০ হাজার কর্মী ছাঁটাই হতে পারে।তবে এ বিষয়ে ক্রেডিট সুইস, ইউবিএস ও সুইস সরকার কোনও মন্তব্য করেনি।

ক্রেডিট সুইস ব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার সৌদি ন্যাশনাল ব্যাংক। সৌদি ন্যাশনাল ব্যাংক নতুন ফান্ড দিতে অস্বীকৃতি জানানোর পর গত বুধবার একদিনেই শেয়ারের ৩০ শতাংশ দর পতন ঘটে ক্রেডিট সুইস ব্যাংকের। ১৬ মার্চের প্রথম দিকে, ক্রেডিট সুইস জানায়, তারল্য বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নেওয়া হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বড় দুটি ব্যাংক বন্ধ হয়ে গেছে। অর্থ সংকটে পড়ে দেউলিয়া হয়ে যায় দেশটির সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। এর জেরে দেশটির ব্যাংকিং খাতে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

You might also like!