Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

JD Vance on India-Pak tension: ভারত অথবা পাকিস্তানকে অস্ত্র নামানোর কথা বলতে পারে না আমেরিকা, জে ডি ভান্স

US Vice President JD Vance
US Vice President JD Vance

 

ওয়াশিংটন, ৯ মে : ভারত অথবা পাকিস্তানকে অস্ত্র নামানোর কথা বলতে পারে না আমেরিকা। এমনটাই মন্তব্য করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। তাঁর কথায়, “আমরা দু’পক্ষকে শান্ত থাকতে অনুরোধ করতে পারি। কিন্তু দুই দেশ যদি যুদ্ধে জড়ায় তাহলে আমেরিকার কিছু যায় আসে না। এই পরিস্থিতি আমেরিকার নিয়ন্ত্রণে নেই।" একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জে ডি ভান্স আরও বলেন, "ভারত অথবা পাকিস্তান কাউকেই আমরা অস্ত্র ব্যবহারে বারণ করতে পারি না। তবে আমরা বারবার বলব আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে নিতে, যেন যুদ্ধ না বাঁধে। ভারত ও পাকিস্তানের ঠাণ্ডা মাথায় কাজ করা উচিত, যাতে পারমাণবিক যুদ্ধে পরিণত না হয় এবং যদি এমনটা হয় তাহলে বিপর্যয়কর হবে, কিন্তু এই মুহূর্তে আমরা মনে করি না যে এমনটা হবে।" প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ভারতে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা করে পাকিস্তান। জম্মু-কাশ্মীর, রাজস্থান ও পঞ্জাবের সীমান্তবর্তী এলাকাগুলিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে আসতে থাকে। কিন্তু ভারতের এস-৪০০ সুদর্শন চক্রের সামনে টিকতে পারেনি পাকিস্তানের কোনও অস্ত্রই। পাল্টা প্রত্য়াঘাত হানে ভারতও।


You might also like!