Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Pak Karachi::করাচির বহুতলে আগুনে মৃত্যু ৫ জনের, যে কোনও সময় ভেঙে পড়তে পারে ভবনটি

A commercial high-rise fire in Karachi, Pakistan
A commercial high-rise fire in Karachi, Pakistan

 

করাচি, ৭ ডিসেম্বর : পাকিস্তানের করাচিতে একটি বাণিজ্যিক বহুতলে আগুন লেগে প্রাণ হারিয়েছেন ৫ জন। বহুতলের নীচের তলায় আগুনের সূত্রপাত হয়, দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে আনা হয়। করাচির ফেডারেল বি এলাকায় অবস্থিত বহুতলে আগুন লাগে। বুধবার সন্ধ্যায় করাচির ফেডারেল বি এলাকার আয়েশা মঞ্জিলের কাছে শাহরাহ-ই-পাকিস্তানে আরশি শপিং সেন্টার নামে একটি ৬-তলা বাণিজ্যিক-তথা-আবাসিক ভবনে আগুন লাগে, অগ্নিকাণ্ডের সময় ভবনের বাসিন্দারা ভিতরে উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নীচতলায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন একটি দোকানে আগুন লেগেছিল, পরে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আয়েশা মঞ্জিল ফার্নিচার মার্কেটের নিচতলায় ২৫০টিরও বেশি দোকান রয়েছে এবং মেজানাইন ফ্লোরে আসবাবপত্র, গদি এবং পেট্রোলিয়াম পণ্য রাখা হয়। এছাড়াও উপরের চার তলায় ৪৫০টি আবাসিক ফ্ল্যাট রয়েছে। অগ্নিকাণ্ডের কারণে ভবনটি দুর্বল হয়ে পড়েছে এবং যে কোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।


You might also like!