Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

World Adivasi Day: উত্তরবঙ্গজুড়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস

Adivasi Day Celebrated across North Bengal
Adivasi Day Celebrated across North Bengal

 

জলপাইগু‍ড়ি, ৯ আগস্ট: রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গজুড়ে বুধবার বিশ্ব আদিবাসী দিবস পালন করা হচ্ছে। এদিন নানা জায়গায় একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রব্বানী। এদিন জেলায় ১৫০ কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাস করা হয় এবং ১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত বিভিন্ন কাজের উদ্বোধন করা হয়। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের কৃতি মানুষদের সংবর্ধনা প্রদান করা হয়। মন্ত্রী গোলাম রব্বানী বলেন, ‘এই দিনটি ঐতিহাসিক দিন অর্থাৎ আদিবাসী দিবস। আজ মুখ্যমন্ত্রী ১৩টি জেলায় ১৮টি ব্লকে এই অনুষ্ঠানের সূচনা করে।‘

বুধবার বিশ্ব আদিবাসী দিবসে সারনা কোড লাগু করানোর জোরদার দাবি তোলা হল আদিবাসী সংগঠন রাজিপাড়হা সারনা প্রার্থনা সভার তরফে। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য মহাসচিব ভগবানদাস মুন্ডা অভিযোগ করে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দেশের জনগণনায় সারনা কোড লাগু করানোর দাবি কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছি। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের দাবিকে স্বীকৃতি দিচ্ছে না। মণিপুরে আদিবাসীদের ওপর যেভাবে অত্যাচার চলছে তা অবর্ণনীয়। কেন্দ্রীয় সরকার মণিপুরের শান্তি ফেরাতে কোনও উদ্যোগ নিচ্ছে না। দেশের প্রায় প্রতিটি রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর অকথ্য নিপীড়ন চলছে। কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ না করলে আমরা দেশজুড়ে বড় আন্দোলন শুরু করব। প্রয়োজনে সংসদ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে।’

You might also like!