Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Deenbandhu Andrews College:ইউনিয়নের দখল নিয়ে রণক্ষেত্র কলেজ, লড়াই মন্ত্রী ও বিধায়কের অনুগামীদের

Deenbandhu Andrews College
Deenbandhu Andrews College

 

কলকাতা: তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তুমুল গণ্ডগোল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের অনুগামীদের সঙ্গে যাদবপুরের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের ছেলে এবং তাঁর সঙ্গীদের বিবাদ চলছিল। মূলত, ইউনিয়নের ক্ষমতা দখলদারি নিয়ে এই অশান্তি।

দুদিন আগেও ব্যাপক মারপিটে জড়িয়ে পড়ে দু’পক্ষ। সেই সময় আক্রান্ত হন দেবব্রত মজুমদারের ছেলে। মঙ্গলবার ফের দু’পক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে গড়িয়া মোড়। জানা গিয়েছে, মারপিটের ঘটনায় দু’পক্ষেরই ছাত্ররা গুরুতর জখম হয়েছেন। কারোর চোখে আঘাত লেগেছে, কারোর কাঁধে। অরূপ বিশ্বাসের অনুগামীদের দাবি, দেবব্রত মজুমদারের ছেলে আজ তাঁর দলবল নিয়ে এসে প্রথমে হামলা চালান। পরবর্তীকালে প্রতিরোধের সময় পাল্টা হামলা চলে।

এইভাবেই দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যার জেরে রক্তারক্তি কাণ্ড বেধে যায়। গড়িয়া মোড় যেখানে পাঁচ নম্বর ও ছ নম্বর বাসস্ট্যান্ড রয়েছে সেখানের নিত্যযাত্রীরা এই মারামারির জেরে অসুবিধায় পড়েন।

You might also like!