West Bengal

3 years ago

Brown Sugar: জলপাইগুড়িতে ব্রাউন সুগারসহ ধৃত দুই

Two washed with brown sugar in Jalpaiguri
Two washed with brown sugar in Jalpaiguri

 

জলপাইগুড়ি, ১২ নভেম্বর : স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাতে ১কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম নাসিরুল হক ও আরিফ শেখ। দুজনেই মালদার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মালদা থেকে শিলিগুড়িতে মাদক পাচার হতে চলেছে বলে খবর পায় পুলিশ। এরপর শুক্রবার রাতে ফুলবাড়ির ক্যানাল রোড এলাকায় এনজেপি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ সহায়তায় অভিযান চালায়। এরপর সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। আটক সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় ১ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে পরবর্তী পদক্ষেপ শুরু হয়েছে।

You might also like!