West Bengal

2 years ago

Basanti: বাসন্তীতে পুকুর থেকে উদ্ধার দুটি ব্যালট বাক্স

Two ballot boxes were recovered from the pond in Basanti
Two ballot boxes were recovered from the pond in Basanti

 

বাসন্তী, ৯ জুলাই: দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে পুকুর থেকে উদ্ধার দুটি ব্যালট বাক্স। রবিবার সকালে গ্রামবাসীরা পুকুরে নেমে সেই দুটি ব্যালট বাক্স উদ্ধার করে। শনিবার সন্ধ্যায় বাসন্তীর জ্যোতিষ্পুর গ্রাম পঞ্চায়েতের ২৪১নং বুথে তৃণমূল এবং আরএসপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এমনকি ওই বুথের ব্যালট বক্স লুঠ করা হয়েছিল। তাঁর মধ্যে একটি ব্যালট বাক্স উদ্ধার করা গেলেও দুটি বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। রবিবার সকালে গ্রামবাসীরা পুকুরে নেমে সেই দুটি ব্যালট বাক্স উদ্ধার করে।লাগাম ছাড়া হিংসা জারি ছিল ভোটের দিনেও। ভোটের আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল অশান্তি। কোথাও আবার রাত ২টোয় ভোট হয়ে গিয়েছে বলে বুথে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। দিনভর যেমন হিংসা, খুনোখুনি চলছে তেমনই ব্যালট বাক্স নিয়ে রীতিমতো লুকোচুরি খেলা হচ্ছে। কোথাও ব্যালট বাক্স বগলদাবা করে অ্যাথলিটের মতো দৌড়চ্ছেন তৃণমূল কর্মী, কোথাও ব্যালট বাক্স তুলে নিয়ে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। কোথাও আবার ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। জেলায় জেলায় বুথে বুথে রীতিমতো লুঠ চলেছে। ব্যলট পেপার লুঠ করা হয়েছে প্রকাশ্যে। বুথে ঢুকে চলছে দেদার ছাপ্পা ভোট।

You might also like!