West Bengal

3 years ago

Siliguri : শিলিগুড়িতে বন্ধ লেভেল ক্রসিংয়ে ট্রাকের ধাক্কা, বিঘ্ন রেল পরিষেবা

Truck hits closed level crossing in Siliguri
Truck hits closed level crossing in Siliguri

 

শিলিগুড়ি, ১০ জানুয়ারি : ট্রাকের ধাক্কায় লেভেল ক্রসিংয়ের রেলগেট ভেঙে দীর্ঘক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে।

এদিন সাড়ে সাতটা নাগাদ একটি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শাহুডাঙ্গির লেভেল ক্রসিং এর গেটে ধাক্কা মারে। গেটটি তখন বন্ধ থাকায় ভেঙে যায়। একই সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জামেরও ক্ষতি হয়। ছিড়ে যায় কেবলও। মনে করা হচ্ছে চালক বন্ধ রেল গেটটি দেখতে না পাওয়াতেই এই বিপত্তি। ঘটনার পরই এলাকায় যান রেলকর্তারা। দ্রুত মেরামতির কাজ শুরু হয়। যদিও এর জেরে অনেক ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে দূরপাল্লার ট্রেন গুলি আটকে পড়ে। প্রায় ঘণ্টা দুয়েক পর পরিষেবা স্বাভাবিক হয়।

You might also like!