West Bengal

3 years ago

Murshidabad : মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, উত্তেজনা এলাকায়

Trinamool worker killed in Murshidabad
Trinamool worker killed in Murshidabad

 

হরিহরপাড়া, ১০ জানুয়ারি  : মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় খুন তৃণমূল কর্মী । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম এসাদুল মণ্ডল(৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ওই তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে যায় একদল দুষ্কৃতী। এসাদুলের স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে দেয়। তারপর এসাদুলকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনা জানাজানি হওয়ার আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় লোকজন ছুটে এসে ওই তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করেন। মঙ্গলবার সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয় হাসপাতালে।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, পরিকল্পিতভাবেই এসাদুলকে খুন করা হয়েছে। এর আগে এসাদুলের ছেলের উপর হামলা করেছিল দুষ্কৃতীরা। ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। এর পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা


You might also like!