West Bengal

2 years ago

TMC candidate injured in the accident : ভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম ২ জয়ী তৃণমূল প্রার্থী, ভর্তি হাসপাতালে

Trinamool candidate  injured in the accident (Symbolic Picture)
Trinamool candidate injured in the accident (Symbolic Picture)

 

বেলডাঙা : ভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন দুই জয়ী তৃণমূল প্রার্থী। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়া মায়াপুরে।

জানা গিয়েছে, বেলডাঙা ব্লকের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের ছয়জন জয়ী তৃণমূল প্রার্থী তাঁদের পরিবার নিয়ে মায়াপুরে ঘুরতে গিয়েছিলেন। শনিবার রাতে গাড়ি করে তাঁরা বেলডাঙার বাড়ি্তে ফিরছিলেন। মায়াপুরে রাস্তার মধ্যেই হঠাৎ করে একটি শেয়াল চলে আসে। সেই শেয়ালটিকে বাঁচাতে গিয়েই একটি গাড়ি উল্টে যায়। ওই গাড়িতেই চার তৃণমূল প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে জয়ী দুই প্রার্থী আহত হন। একজনের মুখ ফেটে গিয়েছে, পায়ে আঘাত লেগেছে। আরেক জনের কোমরে এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।

You might also like!