Breaking News
 
Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের Agnimitra Paul : ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা বন্ধের ইঙ্গিত? ধর্মভিত্তিক প্রকল্পে বড় সিদ্ধান্ত এ মাসেই কার্যকর

 

West Bengal

2 years ago

Trinamool activist killed in Basanti:বাসন্তীতে খুন তৃণমূল কর্মী

Trinamool worker Ziarul Molla killed in Basanti
Trinamool worker Ziarul Molla killed in Basanti

 

বাসন্তী, ২ জুলাই  : দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল কর্মী। মৃতের নাম জিয়ারুল মোল্লা (৪০)। তাঁর বাড়ি রামচন্দ্রখালি পঞ্চায়েতের খিরীশখালি গ্রামে।শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জিয়ারুলের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রাতে বিশেষ কাজের জন্য ক্যানিংয়ে এসেছিলেন তিনি। ফুলমালঞ্চ পঞ্চায়েতের চাতরাখালি-ঘাগরামারি এলাকায় রাতের অন্ধকারে তাঁকে কেউ বা কারা গুলি করে পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় ঠিক মাথায় গুলি লেগেছে তাঁর। খবর যায় পুলিশে। বাসন্তী থানার পুলিশ গিয়ে জিয়ারুলকে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে নিয়ে আসেন। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় চাতরাখালি-ঘাগরামারি এলাকায়।

এদিকে খবর পেয়ে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস,ক্যানিং থানার আইসি সৌগত ঘোষও ঘটনাস্থলে ছুটে আসেন। ক্যানিং হাসপাতালে আসেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। জিয়ারুলের মৃত্যুকে শোকের ছায়া তাঁর পরিবারে। অনেকেই বলছেন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এমনটা ঘটেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

You might also like!