
কলকাতা, ১৪ মার্চ : তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নামে কাটমানি নেওয়ার অভিযোগ । উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটি্র পঞ্চায়েত অফিসে পড়ল পোস্টার ।
পঞ্চায়েত ভোটের মুখে পঞ্চায়েত অফিসে । উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের ঘটনা । পোস্টারে লেখা রয়েছে, পঞ্চায়েতের কোনও কাজ করতে গেলে প্রধানকে ৫ শতাংশ কাটমানি দিতে হয় । কাটমানি না দিলে ঠিকাদারদের বিল আটকে রাখা হয় বলেও পোস্টারে অভিযোগ তোলা হয়েছে ।
কাটমানি-যোগ অস্বীকার করে তৃণমূল প্রধানের দাবি, পঞ্চায়েত ভোটের আগে দলেরই একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । তৃণমূলের ঠিকাদারদের একাংশই টাকা না পেয়ে প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি ।
