
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুরু হচ্ছে রাজ্য বিজেপির ‘মহা জনসম্পর্ক অভিযান’। পশ্চিমবঙ্গে ৩টি বড় জনসভা হবে বিজেপির তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গে এই ৩ জনসভায় অংশগ্রহণ করবে। প্রতিটি রাজ্যে অন্তত ১টি করে বড় জনসভার আয়োজন করেছে বিজেপি। এ রাজ্যে হবে ৩টি জনসভা। সরকারের ৯ বছর পূর্তিতে এক মাস ধরে দেশ জুড়ে নানা কর্মসূচি নিয়েছে বিজেপি।
