
চোপড়া, ২৫ অক্টোবর : দশমীর রাতে দুই ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। মঙ্গলবার রাতে দাসপাড়ার স্কুলপাড়া এলাকায় মিহির দাস ও অরুণ দাস নামে দুই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করার পাশাপাশি নগদ টাকা, গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।
ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। বিষয়টি চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
