West Bengal

2 years ago

Incident of Manipur:মণিপুরেরর সঙ্গে জঙ্গী যোগ স্পষ্ট বলে দাবি সংযুক্ত হিন্দু ফ্রন্টের

The United Hindu Front claims that the militant connection with Manipur is clear
The United Hindu Front claims that the militant connection with Manipur is clear

 

কলকাতা, ২১ জুলাই  : মণিপুরের ঘটনার সঙ্গে জঙ্গী যোগ স্পষ্ট বলে দাবি করলেন সংযুক্ত হিন্দু ফ্রন্ট সভাপতি শঙ্কর মণ্ডল। তাঁর দাবি, মণিপুরের ঘটনা সেই রাজ্যের সরকার বা কোন রাজনৈতিক দলের নয়। এটা অবশ্যই দেশের সমস্যা, আর সেই সমস্যার ব্যাপারে সরকার চেষ্টা করছে। তা খুব দ্রুত সমাধান করবে।

শঙ্করবাবুর মতে, ভুলে গেলে চলবে না যে, দেশের বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলা করাটাই একটা বড় ঘটনা। সেদিক থেকে দেখতে গেলে কাশ্মীর পাঞ্জাব অসম নাগাল্যান্ড এরকম অনেক রাজ্যেই এই ধরনের ঘটনার মোকাবিলা সরকারকে কোনও না কোনও সময় করতে হয়েছে। তাই এই মণিপুর দেখিয়ে যারা পশ্চিমবঙ্গের পরিস্থিতির সমালোচনাকে সমর্থন করছে, তাতে ওদের মুর্খামী আরও একবার প্রমাণ করলো।

শঙ্করবাবুর কথায়, কমিউনিষ্ট নামক বিষাক্ত দর্শন যদি জীবিত থাকে তাহলে বারবার মণিপুরের মত ঘটনা যে কোন জায়গায় ঘটতে পারে। ভুলে গেলে চলবে না, এই মণিপুরের ঘটনার পেছনে ধর্মীয় উন্মাদনা, মাদকের পাচার ও বিদেশী শক্তির মদত, তাকে অবশ্যই কঠিন কাজ মোকাবিলা করা। আর এই বিদেশী শক্তিকে আদর্শগতভাবে সমর্থনকারী দলই হল কমিউনিষ্ট।

সুতরাং লড়াই কঠিন, আর সমস্ত চোর জোচ্চররা এক হয়ে দেশের নাম ব্যবহার করে জোট তৈরি করাটাও একটা ভাববার বিষয়। নাটক নয়, বিরোধীদের উচিত সরকারের পাশে দাঁড়িয়ে এর মোকাবিলা করা।


You might also like!