
কলকাতা, ২৬ জুলাই : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গুলি চালনা এবং অশান্তির ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আইএসএফ কর্মী ওহিদুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ওহিদুল এবারের পঞ্চায়েত ভোটে জয়লাভ করেছে।
মঙ্গলবার রাতে কাশিপুর থানার পুলিশ দত্তপুকুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আইএসএফ-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বাড়িতে হানা দেয়। সেখানেই শেষ কয়েক দিন ওহিদুল লুকিয়ে ছিল বলে পুলিশ জানতে পেরেছিল। সেখান থেকে ওহিদুলকে প্রথমে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। ওহিদুল ভাঙড়ের ভোগালি ২ অঞ্চলের সভাপতি। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। গুলি, বোমাবাজি, হিংসা নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছিল। এ বার সেই অশান্তির ঘটনার অন্যতম মূল অভিযুক্ত ওহিদুলকে গ্রেফতার করল পুলিশ।
