West Bengal

3 years ago

Ghum: ঘুমে উলটে গেল টয়ট্রেনের ইঞ্জিন

The engine of the toy train turned to Ghoom
The engine of the toy train turned to Ghoom

 

দার্জিলিং, ৪ মার্চ : দার্জিলিংয়ের ঘুমে লাইনচ্যুত হয়ে উলটে গেল টয়ট্রেন । শনিবার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দার্জিলিংয়ে আসার পথে ঘটনাটি ঘটেছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে পরপর এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ঘটনার পরই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে ইঞ্জিনটিকে ফের ট্র্যাকে তোলা হয়।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি কার্শিয়াংয়ের গোয়েথেলস স্কুলের কাছে সাইডিংয়ে উলটে গিয়েছিল টয়ট্রেনের ইঞ্জিন। জানা যায়, একটি ইঞ্জিন খারাপ থাকায় সেটির সঙ্গে দুটি বগি মেরামতির জন্য তিনধারিয়া ওয়ার্কশপে নিয়ে যাওয়া হচ্ছিল। যে ইঞ্জিনটি টেনে নিয়ে যাচ্ছিল সেটিই উলটে যায়। এই অবস্থায় কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকে ইঞ্জিনটি। এরপর দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে কিছুক্ষণের চেষ্টায় ইঞ্জিনটিকে ফের ট্র্যাকে তুলে গন্তব্যে নিয়ে যাওয়া হয়।

You might also like!