Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

West Bengal

2 years ago

Mamata Banerjee :সপারিষদ বিদেশ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর  : পাঁচ বছর পর বিদেশ সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। সেখান থেকে যাবেন স্পেনে।

১১ দিনের বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে প্রথমে তিনি যাবেন দুবাইয়ে। সেখানে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন।স্থানীয় শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। বাংলায় বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি সে দেশের শিল্পপতিদের আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্যও আমন্ত্রণ জানাবেন। প্রবাসীদের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। পরে দুবাই থেকে উড়ে যাবেন স্পেনের রাজধানী মাদ্রিদে। স্পেনে বসবাসকারী অনাবাসী ভারতের সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন রাজ্যের একাধিক শিল্পপতি এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। এছাড়াও আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা ময়দানের তিন প্রথম সারির ফুটবল দল ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান ক্লাবের কর্মকর্তারা।


You might also like!