
কুলতলি, ৯ মার্চ : দেড় বছরের ছোট্ট সন্তানের সামনেই অন্তসত্বা গৃহবধূকে তার বাড়িতে ঢুকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার কুলতলি থানা এলাকায়।
অভিযোগ রাত্রি ১১টা নাগাদ বাড়িতে ঢুকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। গৃহবধু চিৎকার করলে প্রতিবেশীরা বেরিয়ে আসে। সেই সময় পালাতে গিয়ে প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক নাজির পুরকাইত। তাকে তুলে দেওয়া হয় কুলতলি থানার পুলিশের হাতে। নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না। বাড়িতে দেড় বছরের সন্তানকে নিয়ে একাই ছিলেন গৃহবধূ। নির্যাতিতার স্বামী রং এর কাজ করেন। কাজের কারণে তাকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হয়। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। নির্যাতিতার বক্তব্য অভিযুক্ত তার পুর্ব পরিচিত। মাঝেমধ্যে তারা ফোনে কথাও বলতেন। বাড়িতে স্বামী না থাকায় তার একা থাকার সুযোগ জোর করে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নির্যাতিতা নিজেই কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নাজির পুরকাইতকে। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
