West Bengal

3 years ago

Murshidabad : স্কুলের ছাদে ও বাগানে সকেট বোমা, চাঞ্চল্য মুর্শিদাবাদে

Socket bombs resquied from school building
Socket bombs resquied from school building

 

মুর্শিদাবাদ, ৩ মার্চ : স্কুলের ছাদে ও বাগানে পড়ে রয়েছে সকেট বোমা। স্কুলের কর্মচারীরা ঝাঁট দেওয়ার সময় বোমাগুলি উদ্ধার করেন। শুক্রবার মুর্শিদাবাদের ডাঙাপাড়া অঞ্চলের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে এই বোমা উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সকালে স্কুলের বাগান আর ছাদে অনেকগুলি বোমা পড়ে থাকতে দেখেন স্কুলের কর্মচারীরা। সঙ্গে সঙ্গেই তাঁরা মুর্শিদাবাদ থানায় খবর দেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই বোমা রেখে গেলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনাস্থলে এসেছে বম্ব স্কোয়াডও। তারা বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন।

আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই তিন দিন ধরে স্কুলের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান রয়েছে। তার আগে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। কে বা কারা যুক্ত, খতিয়ে দেখা হবে।’’

You might also like!