Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Cooch Behar Shootout:খাগড়াবাড়িতে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু

Cooch Behar Shootout
Cooch Behar Shootout

 

পুণ্ডিবাড়, ৯ সেপ্টেম্বর  : কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত খাগড়াবাড়ি সংলগ্ন মহিষবাথান এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার রাতে ঘটনাটি ঘটে । মৃতের নাম, সুশীলচন্দ্র দাস (৪২)। বাড়ি পার্শ্ববর্তী খারিজা কাকরিবাড়ি এলাকায়।

রবিবার রাতে জাতীয় সড়কে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কোচবিহারের চকচকা এলাকার একটি নার্সিংহোমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রথমদিকে সকলেই দুর্ঘটনা ভাবলেও, পরবর্তীতে দেহে গুলির চিহ্ন পাওয়া যায়। মৃতের স্ত্রী জানান, তাঁর স্বামী জমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গতকাল রাতে রাজারহাট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। সেইসময় এই ঘটনাটি ঘটে। এদিন ঘটনাস্থলে যান কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ অন্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!