Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

4 months ago

Weather forecast of bengal: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিরই পূর্বাভাস, উত্তরবঙ্গে উন্নতি হবে আবহাওয়ার

Weather forecast of bengal
Weather forecast of bengal

 

কলকাতা, ৯ অক্টোবর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিই হবে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টিপাত তথা দুর্যোগের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিই হবে। কখনও রোদ, আবার কখনও মেঘলা থাকবে আকাশ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় নতুন করে আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। উত্তরের মতো দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে কোনও জেলাতেই ভারীর বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

You might also like!