West Bengal

3 years ago

Road Blocked For Drinking Water:পানীয় জলের দাবিতে পথ অবরোধ

Road Blocked For Drinking Water
Road Blocked For Drinking Water

 

ধর্মনগর(ত্রিপুরা), ৯ মে  : পানীয় জলের দাবিতে দক্ষিণ ত্রিপুরা জেলায় কদমতলা সরসপুর পঞ্চায়েতের ৩নং ওয়ার্ড এলাকায় সড়ক অবরোধে সামিল হয়েছেন প্রমীলা বাহিনী। দীর্ঘ দিন যাবৎ জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অবশেষে মঙ্গলবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়ক অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন প্রশাসনের পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে তাঁরা কথা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছে ওই এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেছে প্রমিলা বাহিনী।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, ধর্মনগর থানার অর্ন্তগত কদমতলা সরসপুর পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের ছাত্রাবাস এলাকায় দীর্ঘ দিন যাবৎ তীব্র জল সংকটে ভুগছেন স্থানীয় মানুষ। তাঁদের আরও অভিযোগ, এ বিষয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও জলের সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে মঙ্গলবার সকালে পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে ছুটে যান প্রসাশনের আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং নিয়মিত জল সরবরাহ করা হবে তা প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

You might also like!