Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

4 months ago

Weather forercast of Bengal: তাপমাত্রার ওঠানামার মধ্যেই দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ১৭ সেপ্টেম্বর : ওঠানামা করছে তাপমাত্রা, রয়েছে ভ্যাপসা গরমও। আবার বৃষ্টিও হচ্ছে, আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে হচ্ছে ভারী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে চলবে বৃষ্টিপাত। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

You might also like!