Country

1 hour ago

Kedarnath Snowfall: কেদারনাথে ভারী তুষারপাত, মন্দির চত্বরের চারিদিকে শুধুই বরফ

Continuous heavy snowfall in Kedarnath Dham
Continuous heavy snowfall in Kedarnath Dham

 

কেদারনাথ, ৪ এপ্রিল : দেশের বিভিন্ন রাজ্য যখন অত্যধিক গরমে নাজেহাল, এমন সময়ে তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে। শনিবার সকালে কেদারনাথে ভারী তুষারপাত হয়। এতটাই তুষারপাত হয়েছে যে, মন্দির ও সংলগ্ন পাহাড় বরফের চাদরে ঢাকা পড়েছে। চারিদিকে শুধু বরফ আর বরফ। আগামী ২২ এপ্রিল পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দির। চলছে সেই প্রস্তুতি। তার আগে শনিবার ভারী তুষারপাত হয়েছে কেদারনাথে। এই তুষারপাতের জেরে কেদারনাথ মন্দির খোলার প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। ক্রমাগত প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান নির্মাণকাজ, পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে।

You might also like!