বসিরহাট (উত্তর ২৪ পরগনার , ১স্ট সেপ্টেম্বর) :ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌর এলাকার টাকি রোডের ঘড়িবাড়ি মোড়ের।অবরোধকারীদের অভিযোগ_দীর্ঘদিন ধরেই পৌরসভার দেওয়া জলের লাইন থেকে যে জল আসছে সেই জলে দুর্গন্ধ । জল ব্যবহার করা যাচ্ছে না । এমনকি সেই জলে স্নান করলে গা-হাত-পা চুলকাচ্ছে । অভিযোগ বহুদিন ধরেই এলাকার মানুষ কাউন্সিলরদেরকে এবং পৌরসভাকে জানিয়েছে, কিন্তু কোন কাজ হয়নি।সেই কারণে আজ রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধে সামিল হন তারা।ঘটনাস্থলে অবরোধ তুলতে আসে বসিরহাট থানার পুলিশ ।