West Bengal

2 years ago

Priyanka Goswami: ছদ্মবেশে অভিষেকের সভায় ঢুকেছিলেন প্রিয়াঙ্কা! এবার চাকরির প্রতারণার অভিযোগে ধর্ণা-অনশনে বসলেন তিনি

Priyanka entered the debut meeting in disguise! (File Picture)
Priyanka entered the debut meeting in disguise! (File Picture)

 

অনিরুদ্ধ সরকার,বাঁকুড়াঃ ফের বিড়ম্বনায় ওন্দার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব! প্রতিবাদী তৃণমূল কর্মী প্রিয়াঙ্কা গোস্বামী ফের সক্রিয় হলেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশীষ দের বিরুদ্ধে। অভিযোগ, চাকরি দেওয়ার নামে প্রায় স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রায় ৭০ জন চাকরী প্রার্থীর কাছে লক্ষ লক্ষ টাকা আদায় করে প্রতারণার অভিযোগ। আর তাকে কেন্দ্র করে ফের উত্তাল হল বাঁকুড়ার ওন্দা। টাকা অবিলম্বে ফেরতের দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়ার ওন্দা ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে অনশন শুরু করলেন চাকরী প্রার্থীরা।

উল্লেখ্য, এই অনশনে আবার নেতৃত্ব দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ছদ্মবেশে হাজির হওয়া সেই প্রতারিত গৃহবধূ প্রিয়াঙ্কা গোস্বামী। জানা গিয়েছে, করোনাকালে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি দেওয়ার নাম করে ওন্দা-সহ আশপাশের ব্লকের প্রায় ৭০ জন শিক্ষিত তরুণ তরুণীর কাছে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় বুদ্ধদেব মালগোপ ও তৃণমূলের ওন্দা ব্লকের সাধারণ সম্পাদক আশিস দে’র বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে চাকরিপ্রার্থীরা ওই স্বেচ্ছাসেবী সংস্থায় কেউ ৪ মাস, কেউ আবার ৬ মাস চাকরি করেন। কিন্তু কেউই তাঁরা বেতন পাননি বলে অভিযোগ। পরে তাঁরা বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। প্রিয়াঙ্কা গোস্বামী নামের এমনই এক প্রতারিত চাকরিপ্রার্থী আগে বৃদ্ধার ছদ্মবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হয়ে বিষয়টি তাঁর নজরে এনেছিলেন।গত ১২ জুলাই রামসাগরে প্রিয়াঙ্কা দেবীর স্বামী ফিস্ট করার সময় আশীষ দে দলবল নিয়ে তাদের ওপর চড়াও হয়। মারধর করে এবং প্রিয়াঙ্কা দেবী স্বামী কে বাঁচাতে গেলে তার ওপরও হামলা চালানো ও মারধরের অভিযোগ ওঠে এই ওন্দা ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশীষ দে ও তার অনুগামীদের বিরুদ্ধে। এবং এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে, পুলিশ আশীষ বাবু ও তার এক অনুগামী দোলন পরামানিককে গ্রেফতার করে। তারা এখন আদলতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন। প্রতিবাদী চাকরীপ্রার্থী প্রিয়াঙ্কা গোস্বামীর দাবি, পরে তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বিটের মধ্যস্থতায় আশিস তাঁকে টাকা ফেরত দেন। কিন্তু অন্যান্য প্রতারিত চাকরীপ্রার্থীরা এখনও টাকা ফেরত পাননি। টাকা ফেরত ও অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে’কে দল থেকে বহিষ্কারের দাবিতে এদিন তৃণমূলের ওন্দা ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান প্রতারিতরা।

পাশাপাশি,দলের মধ্যেও প্রশ্ন উঠছে এবার কি রাজ্য নেতৃত্ব আশীষ বাবু কে দল থেকে বহিস্কারের পথে হাঁটবেন? না বিচারের রায় বের না হওয়া পর্যন্ত তিনি তার পদে আসীন থাকবেন? এই প্রশ্নের উত্তর অবশ্য সবার কাছেই অধরা এদিকে তৃণমূলের ব্লক সভাপতি উত্তমকুমার বিটের বক্তব্য, “তৃণমূলের ঝান্ডা ধরে বিক্ষোভ দেখানো মানেই তৃণমূলের লোক, এমন নয়। ওঁ নাটক করছেন। টাকা নেওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন। তা নিয়ে মন্তব্য করব না।”

You might also like!