Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

North 24 Parganas:উত্তর ২৪ পরগনায় বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল অবস্থা, অবরোধ স্থানীয়দের

Power outage in North 24 Parganas, poor situation, blockade of locals
Power outage in North 24 Parganas, poor situation, blockade of locals

 

বসিরহাট, ৭ সেপ্টেম্বর : প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল রাজ্যবাসী। কোথাও কোথাও নাগাড়ে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে স্থানীয়দের অভিযোগ। বিগত এক সপ্তাহ ধরে একাধিক জেলায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সাধারণ মানুষ পথে নামে।

এদিকে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিদ্যুৎ দফতরের সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল গ্রাহকরা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনে একাধিক এলাকায় বর্তমান সময়ে বিদ্যুতের বিল বৃদ্ধি, অতিরিক্ত সার্ভিস চার্জের ফলেও লাগাতার লোডশেডিংয়ের জেরবার পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, এই ভ্যাপসা গরমে সবথেকে বেশি অসুস্থ হয়ে পড়ছে বাড়ির বয়স্করা। তার ওপরে ভাদ্র মাসে যেভাবে তাপমাত্রা বেড়েছে অন্যদিকে ঘনঘন বৃষ্টির রাতে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রর বেড়েছে। তার উপরে ঘনঘন লোডশেডিংয়ের জেরে অন্ধকারে চলাফেরা করতে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বসিরহাট মহাকুমার হাসনাবাদ বিদ্যুৎ দফতরের সামনে প্রতিবাদ বিক্ষোভে নামেন স্থানীয়রা। তাঁদের দাবি, ইদানিং কালে লাগাতার দিন রাত নির্বিশেষে প্রায় ৬ ঘণ্টা লোডশেডিং থাকে। এর জন্যই সমস্যায় পড়েছে বাড়ির শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষরা। এছাড়াও তাঁদের আরও অভিযোগ, বাচ্চাদের পড়াশুনা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই ক্ষতি হচ্ছে তাদের শারীরিক অবস্থা। এইভাবে বেশি দিন চলতে থাকলে আস্তে আস্তে মারাত্মক রোগে আক্রান্ত হবে অল্প বয়সীরা।


You might also like!