Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Anupam Hazra:'সেটিংবাজ' অনুপমকে অবিলম্বে বিজেপি থেকে বহিষ্কার করার দাবিতে পোস্টার

Poster demanding immediate expulsion of 'Settingbaaz' Anupam from BJP
Poster demanding immediate expulsion of 'Settingbaaz' Anupam from BJP

 

বীরভূম, ১০ নভেম্বর  : বীরভূমে ঘরের মাঠে ফের বিরোধিতার মুখে পড়লেন অনুপম হাজরা। খয়রাশোলে দুদিন আগে মঞ্চ ভাঙচুরের পর শুক্রবার বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় দেখা যায় অনুুপম-বিরোধী পোস্টার। আদি বিজেপি কর্মীবৃন্দের নামে এই পোস্টার ছাপানো হয়েছে। দাবি করা হয়েছে, ‘সেটিংবাজ অনুপমকে অবিলম্বে বিজেপি থেকে বহিস্কার করা হোক’।

গত কয়েকদিন ধরেই ফের রাজ্য বিজেপির অস্বস্তি বাড়িয়ে চলেছেন দলেরই কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের সুর সপ্তমে চড়িয়ে ফের দলের রাজ্য নেতৃত্বকে নিশানা করেন তিনি! তিনি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে বলেন, ' আমার রাজ্য সভাপতিকে পরামর্শ, আপনি নিজের এলাকায়, নির্বাচনী ক্ষেত্রে একটু মন দিন। পরেরবার জিততে পারবেন কিনা সেটা দেখুন। '

এরপর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুকান্তবাবুও। বলেন, ' বুথ সভাপতি হোক কিংবা বা যে কেউ, আমি হই না কেন, এমন যদি কোনও কাজ করি, যাতে তৃণমূলের সুবিধা হচ্ছে, বিজেপির ক্ষতি হচ্ছে, তাহলে বুঝতে হবে, ডাল মে কুছ কালা হ্যায়।'

অনুব্রত মণ্ডলের সঙ্গে বিজেপির বর্তমান কেন্দ্রীয় সম্পাদকের পুরনো ছবি দিয়ে পোস্টার পড়েছে। আদি বিজেপি কর্মীবৃন্দের নামে এই পোস্টারে অনুপম হাজরাকে 'সেটিংবাজ' বলে কটাক্ষ করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।

এর আগেও সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্যদের নিশানা করেন অনুপম। ২০১৯ সালে লোকসভা ভোটের সময়, আচমকাই বিজেপি থাকাকালীনই অনুপম হাজরার, তাঁর পুরনো দল তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির হওয়া এবং মাছ-ভাত খাওয়ার প্রসঙ্গ টেনে আনেন শমীক ভট্টাচার্য।

'চোর মুক্ত বিজেপি দরকার। তাই মৌচাকে ঢিল মেরেছি। যে যে জেলায় পোস্টার পড়বে, সেখানকার জেলা সভাপতিরা তৃণমূলের সঙ্গে যুক্ত' , পাল্টা আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

You might also like!