Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

4 months ago

Potashpur Durga Pujo : চকমকি পাথর দিয়ে পটাশপুর চৌধুরী বাড়ির পুজোয় জ্বালানো হয় হোমাগ্নি

Patashpur chowdhury family puja (symbolic picture)
Patashpur chowdhury family puja (symbolic picture)

 

পূর্ব মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর : পটাশপুরে চৌধুরী বাড়ির পুজো তিন শতাব্দী প্রাচীন। পরিবারের বংশ রক্ষায় দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু হয় বলে জনশ্রুতি। প্রথা মেনে রথের দিন থেকে প্রতিমার কাঠামো পুজো হয়। একচালা কাঠামো ও নির্দিষ্ট উচ্চতার প্রতিমা তৈরি হয়। এখানে দেবীকে সোনা ও রূপার গয়নায় সজ্জিত করা হয়। পুজোয় অষ্টমীতে সন্ধিপুজোয় আকাশে গুলি ছোড়ার প্রচলন ছিল। সেই রীতি এখন আর নেই।তবে এখনও এখানে হোমের আগুন জ্বালাতে বিশেষ ধরনের চকমকি পাথরের ব্যবহার করা হয়। বিকল্প হিসেবে রোদের সাহায্যে আতস কাঁচ দিয়েও হোমের আগুন জ্বালানো হয়। অষ্টমীতে নাট মন্দিরে তিল ধারানোর জায়গা থাকে না। আশেপাশের ১০ থেকে ১২টি গ্রামের বাসিন্দারা অষ্টম ও নবমীতে অঞ্জলি দিতে আসেন। দশমীতে সূর্য ডোবার আগে কেলেঘাই নদীতে প্রতিমা নিরঞ্জন করা হয়।

You might also like!