Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

4 months ago

Weather forercast of Bengal: ঘর্মাক্ত গরম মহানগরীতে, স্বস্তির বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ১৩ সেপ্টেম্বর : বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আপাতত কলকাতায় তেমন বৃষ্টি হচ্ছে না। বরং বাড়ছে ঘর্মাক্ত গরম। দুপুরের দিকে রোদের দাপটে রাস্তায় বেরোনো দায় হয়ে পড়ছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এমন পরিস্থিতি। তবে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আরও কিছু দিন উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। মহানগরী কলকাতায় শনিবারও স্বাভাবিকের ওপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, এদিন সকালে কলকাতার নূন্যতম তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কিছু দিন চলবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি প্রত্যাশিত।

You might also like!