West Bengal

2 hours ago

WB Weather Conditions: শুষ্কই থাকবে আবহাওয়া, উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

North and South Bengal Weather
North and South Bengal Weather

 

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বাড়বে রাতের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া। রাতের তাপমাত্রা বাড়বে ২-৩ দিন, তারপর তাপমাত্রার বিশেষ তারতম্য হবে না। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করবে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম।

You might also like!