West Bengal

3 years ago

Newborn Body recovered from River Bank: নকশালবাড়িতে নদীর ধার থেকে উদ্ধার পলিথিনে মোড়া সদ্যোজাতর দেহ

Newborn Body Found Dead (Symbolic Picture)
Newborn Body Found Dead (Symbolic Picture)

 

নকশালবাড়ি, ২৫ এপ্রিল : শিলিগুড়ির নকশালবাড়ি থানার কমলা জোতের নদীর ধার থেকে উদ্ধার পলিথিনে মোড়া সদ্যোজাতর দেহ। মঙ্গলবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কমলা জোতে আচমকাই দুর্গন্ধ ছড়ায়। তার উৎস সন্ধানে নেমে স্থানীয় বাসিন্দারা দেখেন, খেমচি নদীর ধারে পলিথিনে মোড়া সদ্যোজাতর দেহ পড়ে আছে। এরপর স্থানীয়রা নকশালবাড়ি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  এসেছে। দেহ কোথা থেকে এল অথবা কে ফেলে গেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

You might also like!