Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Nadia:নদিয়ায় দুষ্কৃতী তাণ্ডব! কংগ্রেস সমর্থকদের বাড়ি ঘিরে চলল গুলি, জখম মহিলা ও শিশু-সহ ১৫

Shooting continued around the houses of Congress supporters
Shooting continued around the houses of Congress supporters

 

নদিয়া, ১৫ আগস্ট : নদিয়া জেলার নাকাশিপাড়ায় কংগ্রেস সমর্থকদের বাড়ি ঘিরে এলোপাাথাড়ি গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হামলায় মহিলা এবং শিশু-সহ অন্তত ১৫ জন জখম হয়েছেন। কংগ্রেস সূত্রের খবর, সোমবার রাতে নাকাশিপাড়ার গোবিপুর এলাকায় কংগ্রেস সমর্থকদের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। মহিলা, শিশু, বৃদ্ধ— বাদ যাননি কেউ।

অভিযোগ, দুষ্কৃতীদের গুলির আঘাতে জখম হয়েছে তিন শিশু। এ ছাড়া, পাঁচ জন মহিলাও আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রথমে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিছু ক্ষণ গুলি চালানোর পর এলাকার মানুষ প্রতিরোধে এগিয়ে আসেন। তার পরেই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে কংগ্রেস। পুলিশ তদন্ত শুরু করেছে।


You might also like!