Breaking News
 
BJP : বঙ্গে ফলাফলের ধাক্কা, ‘দায় স্বীকার’ করে ইস্তফা প্রাক্তন তৃণমূল বিধায়কের West Bengal Assembly Election Result 2026 : দিল্লিতে বাংলার ছোঁয়া, ময়ূরপুচ্ছ ধুতিতে মোদি—বিজেপি অফিসে বাজল বাংলা গান Suvendu Adhikari : ভবানীপুরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, সিপিএমকে ধন্যবাদ দিয়ে বললেন—‘মুসলমানরা ভোট দেয়নি’ West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির

 

West Bengal

2 years ago

Madhyamik Exam: পুরুলিয়ায় নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী! খোঁজ মেলেনি এখনও

Missing secondary school students in Purulia! Not found yet
Missing secondary school students in Purulia! Not found yet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও হদিস মেলেনি নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর। দেবাশিস মাঝি নামে কাঁটাডি হাইস্কুলের এই ছাত্র এবার পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। প্রথম দিন সে পরীক্ষা দিয়ে গেলেও দ্বিতীয় দিন তাকে বিদ্যালয়ের ২৪ নম্বর রুমে নির্দিষ্ট আসনে পাওয়া যায়নি।

সেখানে অবশ্য তার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষের তরফে বিষয়টি পুলিশে জানানো হয়। পরে পুরুলিয়া সদর থানায় এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিখোঁজ পরীক্ষার্থীর বাবা সীতারাম মাঝি। তিনি বলেন, ‘ছেলে কোনও আত্মীয়ের বাড়িতে যায়নি বলে আমরা নিশ্চিত।’

তবে নিখোঁজ হওয়ার নেপথ্যে কয়েক জনের ষড়যন্ত্র থাকতে পারে বলে দাবি করেন সীতারাম। এ প্রসঙ্গে চিত্তরঞ্জন হাইস্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চট্টোপাধ্যায় বলেন, ‘বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ভালো করে দেখা হয়েছে। তার পরিবারের সদস্যদেরও দেখানো হয়েছে। ছাত্রটিকে অবশ্য শনাক্ত করা যায়নি। ছেলেটি সেদিন আদৌ পরীক্ষা দিতে এসেছিল কিনা তা নিয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।’ ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

You might also like!