Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Mamata on a mountain tour:সোমবার পাহাড় সফরে মমতা, রাজনৈতিক মহলে জল্পনা

Mamata Banerjee
Mamata Banerjee

 

শিলিগুড়ি, ৪ জুন  : আগামীকাল সোমবার দার্জিলিংয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত বিমানে বিমানবন্দরে নেমে সরাসরি পাহাড়ে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তাঁর। মমতার কর্মসূচি নিয়ে প্রশাসনের তরফে আগাম কিছুই জানানো হয়নি।

তবে মমতার এই সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। আগামী বছর লোকসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে বিজেপি ইতিমধ্যেই দার্জিলিং নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে। পাহাড় ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠকের তোরজোড় শুরু করেছে নর্থ ব্লক। পাশাপাশি পাহাড়ের পঞ্চায়েত ভোটও সমতলের সঙ্গেই করে ফেলার সিদ্ধান্ত পাকা হয়ে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে পাহাড়ের বর্তমান রাজনৈতিক অবস্থা বুঝে নিতে চাইছেন মমতা।

পাহাড় ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠকে আদৌ প্রয়োজন রয়েছে কিনা সেটাও তিনি অনীত থাপাদের পাশাপাশি অন্য দলের কাছেও বুঝে নিতে চাইছেন। চারদিনের এই সফরে ৭ জুন শিল্প সম্মেলন ছাড়া মুখ্যমন্ত্রীর নির্ধারিত আর কোনও কর্মসূচি নেই। ২০২৪ এ লোকসভা ভোটে দার্জিলিং দখলে পেতে এখন থেকেই অনীতদের পাশে নিয়ে মাটি তৈরির ছক কষাই মমতার এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।


You might also like!