Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

West Bengal

2 years ago

Durga Pujo 2023 :সর্বাঙ্গে পুজোর আবহ মেখে বিদেশভ্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর  : রীতিমত পুজোর আবহ মেখে বিদেশভ্রমণে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ছাড়ার আগে বিমানবন্দরে মা দুর্গার মূর্তিতে রং ছুঁইয়ে গেলেন তিনি। বিমানবন্দরে বিশ্ববাংলার স্টলের দুর্গার একটি মাটির মূর্তিতে তাঁকে রং করতে দেখা যায়।

মঙ্গলবার দুর্গামূর্তির কপালে লাল রং দিয়ে ত্রিনয়ন আঁকেন মমতা। পরে ঠোঁটেও বুলিয়ে দেন একই লাল রং। মাটির মূর্তিতে কেবল শাড়িটুকুই পরানো ছিল। আর কোথাও কোনও রং ছিল না। মমতা লাল রঙে সেই মূর্তিকেই সাজিয়ে তোলেন। শুধু দুর্গামূর্তি নয়, বিশ্ববাংলার গোটা স্টলটিই ঘুরে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। শাড়ি এবং অন্যান্য জামাকাপড়ের সংগ্রহ দেখেন। স্টলে রাখা একটি শঙ্খ হাতে তুলে নিয়ে তাতে ফুঁ দিতেও দেখা যায় তাঁকে।

মুখ্যমন্ত্রী বলেন, 'আমি পাঁচ বছর পরে বিদেশ যাচ্ছি। এর আগেও অনেক জায়গা থেকে আমন্ত্রণ পেয়েছি। কিন্তু যেতে পারিনি। কারণ কেন্দ্রের অনুমতি পাচ্ছিলাম না।' মঙ্গলবার সকালের বিমানে কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মমতার। বিমান বেশ কিছুটা দেরি করে। বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, স্পেন থেকে বার বার প্রতিনিধিরা বাংলায় এসেছেন। কিন্তু বাংলা থেকে কেউ আগে যেতে পারেননি। মমতা বলেন, ‘‘স্পেন আমাদের এখানে বইমেলায় এসেছিল। ওখানে নির্মাণশিল্প-সহ ভাল ভাল কিছু শিল্প রয়েছে। ওরা বার বার আমাদের এখানে আসে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি। দেখা যাক কী হয়।’’

বিদেশ থেকে কি বড় কোনও চমক নিয়ে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘চমক তো পরে। প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্যই যাচ্ছি। সেই জন্য এই ছোট দেশটিকে বেছে নেওয়া।’’


You might also like!