Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Mamata Banerjee :তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee Congratulate Trinamool Chhatra Parishad Workers On Tmcp Foundation Day
Mamata Banerjee Congratulate Trinamool Chhatra Parishad Workers On Tmcp Foundation Day

 

কলকাতা, ২৮ আগস্ট  : তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মাইক্রো-ব্লগিং সাইট এক্স-এ (টুইটার) তিনি লিখেছেন, 'মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠ-বিহীন নিত্য কালের ডাক। সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এতে আমি গর্বিত। প্রাক্তন ছাত্রনেতা হিসেবে দেশ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা ও শক্তি বিষয়টি আমি বুঝতে পারি। ছাত্র পরিষদের সকল তরুণ এবং আবেগপ্রবণ মনের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারকে আমি কুর্ণিশ জানাই। উজ্জ্বল ভারতের জন্য গণতন্ত্র, মূল্যবোধ ও অগ্রগতির হয়ে আমরা একসঙ্গে কাজ করব। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জাতীয়তাবাদী অভিনন্দন।'

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা লেখেন, 'তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, আমার তরুণ সহকর্মীদের অনেক অনেক শুভেচ্ছা। তাঁদের দৃঢ়চেতা মনোভাব আমাদের দলের শক্তি এবং অগ্রগতির ভিত্তি হিসাবে কাজ করে! আগামী দিনে, আমাদের ছাত্র নেতারা হবে পরিবর্তনের স্থপতি, ভারতকে সম্প্রীতির এক নতুন যুগে নিয়ে যাবে।'


You might also like!