West Bengal

3 years ago

Mamata Banerjee on SSC Scam : চাকরি বিক্রি হয়েছে!এটা আমরা জানতাম নাঃ মমতা

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার খেজুরির পর প্রশাসনিক সভার পর, মঙ্গলবার দিঘায় দলের কর্মী সম্মেলনে ও নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তাঁর অজান্তেই বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহের চাকরি অন্য জেলায় বিক্রি হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা কারও হাত দিয়ে চাকরিগুলো দিয়েছিলাম, আর সেই চাকরিগুলো অনেক জায়গায় বিক্রি করেছিল, এটা আমরা জানতাম না।’’

প্রসঙ্গত, মমতার উল্লেখ করা জেলাগুলির সাংগঠনিক দায়িত্ব দীর্ঘ সময় শুভেন্দুর হাতেই ছিল। তাই মনে করা হচ্ছে, নাম না করেও নিয়োগ দুর্নীতিতে বিরোধী দলনেতার দিকেই অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। 

নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ প্যাঁচে রয়েছে শাসক দল, মন্ত্রী, বিধায়ক-সহ বিভিন্ন স্তরের তৃণমূল নেতাদের গ্রেফতার করেছে ইডি বা সিবিআই। তাঁদের অনেককে দল থেকে বহিষ্কারও করেছে তৃণমূল। এমন পরিস্থিতিতে তৃণমূল সম্প্রতি বাম জমানার নিয়োগ দুর্নীতি হয়েছিল বলে সরব হয়েছে। ‘চিরকুটে চাকরি’ অভিযোগ তুলে বামেদের আক্রমণের মধ্যেই নতুন কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, ‘‘পুরুলিয়ায় চাকরি দেওয়া হয়নি। পুরুলিয়ার চাকরি এখানে বেচে দেওয়া হয়েছিল। আজকে সিবিআই ইডিকে নিয়ে এসে বড় বড় কথা বিজেপি নেতাদের।’’ এখানেই না থেমে মুখ্যমন্ত্রী তৃণমূলের কর্মীদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘‘এটা সত্যি ঘটনা কি না মেদিনীপুরের মানুষ বলুন।’’


You might also like!