West Bengal

3 years ago

মালবাজারে স্বজনহারাদের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata banerjee at Malbazar
Mamata banerjee at Malbazar

 

মালবাজার, ১৭ অক্টোবর  : মালবাজারে স্বজনহারাদের বাড়িতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন মমতা। তাঁদের পাশে থাকার বার্তা দেন তিনি। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময় তিনি মালবাজারের বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন। তবে তিনি যে সব সময় খোঁজখবর নিয়েছেন, তাও এদিন কলকাতা বিমানবন্দের দাঁড়িয়ে জানান তিনি। তিনি বলেন, উদয়ন গুহ, বুলুচিকি বরাইক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলে মালবাজারের ঘটনায় কাজ করেছে।


সূচী অনুযায়ী, আগামীকাল মালবাজার মাঠে একটি সরকারি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কতা ছিল। সেখানে গত ৫ অক্টোবর মালবাজারের মাল নদীতে হড়পা বানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৮ জনের পরিবারের সঙ্গে দেখা করতেন তিনি। তারপরে তাঁর চলে যাওয়ার কথা শিলিগুড়ির উত্তরবঙ্গের উত্তরকন্যার সরকারি অতিথিশালা কন্যাশ্রীতে। সেখানেই তিনি রাতে থাকবেন। ১৯ অক্টোবর শিলিগুড়ির কাওয়াখালিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। ২০ অক্টোবর মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে যাওয়ার কথা।


You might also like!