West Bengal

2 years ago

Bengal Municipal Recruitment Irregularity:ফের ইডি-র জেরার মুখে জ্যোতিষ্মান ও পাঁচু

Both reached the CGO complex in Salt Lake
Both reached the CGO complex in Salt Lake

 

কলকাতা, ৩১ অক্টোবর : রেশন বণ্টন দুর্নীতির পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ইডি। সোমবারের পর মঙ্গলবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। সোমবার তাঁকে দু''দফায় প্রায় সোয়া ন''ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও।

২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরের ডিএলবি-তে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর সল্টলেকের শ্রাবণী আবাসনে ওই অফিসারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। ১৭ ঘণ্টা ম্যারাথন তল্লাশি চালায় ইডি। জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে।

ওই দিনই দক্ষিণ দমদম পুরসভায় সেখানকার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, এবং প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষের বাড়ি, সাতজন প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এক পুরকর্মীর বাড়ি এবং মধ্যমগ্রাম পুরসভা, দক্ষিণ দমদম, কামারহাটি ও কাঁচরাপাড়া পুরসভাতে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও তল্লাশি চালায় ইডি।


You might also like!