West Bengal

3 years ago

Jitendra Tiwari:রাতেই আসানসোলে ‌জিতেন্দ্রকে নিয়ে এল পুলিশ, রবিবার তোলা হবে আদালতে

Jitendra Tiwari
Jitendra Tiwari

 

কলকাতা, ১৯ মার্চ  : বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে শনিবার রাতে নয়ডা থেকে কলকাতায় হয়ে রাত ২টো নাগাদ আসানসোলে ঢুকল পুলিশ। তাঁকে আসানসোল উত্তর থানায় রাখা হয়েছে। রবিবারই তোলা হবে আদালতে।

কম্বলকাণ্ডে জিতেন্দ্রকে শনিবার গ্রেফতার করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে। তার পর বিজেপি নেতাকে উড়িয়ে আনা হয় দমদম বিমানবন্দরে। রাতেই দমদমের সরকারি হাসপাতালে জিতেন্দ্রের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছিল পুলিশ। তার পর তাঁকে নিয়ে সোজা আসানসোল পৌঁছেছে তারা।

আসানসোল উত্তর থানা এবং আসানসোল আদালত চত্বরে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। জিতেন্দ্রকে আদালতে তোলার সময় যাতে কোনও রকম গোলমাল না হয়, তা নিশ্চিত করতেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ।

বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে জিতেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে। এভাবে জিতেন্দ্রকে আটকে রাখা যাবে না। আমরা শেষ দেখে ছাড়ব। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, যে গরিব মানুষগুলো মারা গেলেন, তাদের মৃত্যুর দায় কে নেবে। ঘটনার পর জিতেন্দ্ররা পালিয়ে গিয়েছিলেন কেন। তাঁদের তো উদ্ধারকাজে এগিয়ে আসা উচিত ছিল।

You might also like!