West Bengal

3 years ago

Jalpaiguri-Darjeeling AC special train: পাঁচ মাস জলপাইগুড়ি-দার্জিলিং এসি বিশেষ টয় ট্রেন বাতিল, বাড়ছে জয়রাইড

Jalpaiguri-Darjeeling AC special toy train
Jalpaiguri-Darjeeling AC special toy train

 

জলপাইগুড়ি, ২ মার্চ  : মার্চের গোড়া থেকে ২ জুলাই পর্যন্ত নিউ জলপাইগুড়ি-দার্জিলিং এসি বিশেষ টয় ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রী সংখ্যা না হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। কিন্তু আগামী দিনে দার্জিলিঙে বেড়াতে আসা প্রতিটি পর্যটক জয়রাইডে শৈলশহর ভ্রমণ উপভোগ করতে পারে, তাই বাড়তি জয়রাইড চালানো হচ্ছে। এতে শৈলশহরে টয়ট্রেনের অভিজ্ঞতা পাবেন পর্যটকেরা।

ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৮টি জয়রাইড চালানো হত। ১ মার্চ থেকে মোট ১২টি জয়রাইড চালানো হবে। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। দার্জিলিং বেড়াতে আসা প্রতিটা পর্যটক যাতে জয়রাইডের মজা নিতে পারে, তাই এই সিদ্ধান্ত। আগামী দিনে গরমের ছুটি কাটাতে আরও পর্যটকদের ঢল নামবে পাহাড়ে। এই সব কারণেই বাড়তি জয়রাইড চালানো হবে। প্রতিটি জয়রাইডে একটা করে ফার্স্ট ক্লাস চেয়ার কার কামরাও থাকবে।

নতুন চারটি জয়রাইডের মধ্যে প্রথম ট্রেনটি দার্জিলিং থেকে সকাল ৯.২০ মিনিটে ছাড়বে এবং ঘুম পৌঁছাবে ১০.০৫ মিনিটে। এরপর আবার ঘুম থেকে ১০.২৫ মিনিটে ট্রেন ছাড়বে এবং দার্জিলিং পৌঁছবে ১০.৫৫ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি দার্জিলিং থেকে সকাল ১১.২৫ মিনিটে ছাড়বে এবং ঘুমে পৌঁছে যাবে ১২.১০ মিনিটে। ঘুম থেকে ১২.৩০ মিনিটে ছাড়বে এবং দার্জিলিং পৌঁছবে দুপুর ১টায়। তৃতীয় ট্রেনটি দার্জিলিং থেকে দুপুর ১.২৫ মিনিটে ছাড়বে এবং ঘুম পৌঁছাবে ২.১০ মিনিট। আবার ঘুম থেকে ওই ট্রেনটি ২.৩৫ মিনিটে ছেড়ে দার্জিলিং পৌঁছে যাবে দুপুর ৩.০৫ মিনিটে। চতুর্থ ট্রেনটি দার্জিলিং থেকে দুপুর ৩.৩০ মিনিটে ছাড়বে এবং ঘুম পৌঁছাবে বিকালে ৪.১৫ মিনিটে। আবার ঘুম থেকে বিকাল ৪.৩৫ মিনিটে ছেড়ে দার্জিলিং পৌঁছাবে ৫.০৫ মিনিটে।

You might also like!