West Bengal

2 years ago

Miscreaments loot in baruipur: আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট বারুইপুরে, বিপুল অর্থ খোয়ালেন গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার ম্যানেজার

In Baruipur, the manager of the gas distribution company looted huge sums of money at gunpoint
In Baruipur, the manager of the gas distribution company looted huge sums of money at gunpoint

 


বারুইপুর, ১১ অক্টোবর: বাড়ির সামনে বন্দুক দেখিয়ে ছিনতাই লক্ষাধিক টাকা৷ সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত কায়স্থপাড়ায়৷ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায়৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বারুইপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

একটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার ম্যানেজার কনক বোস ও সহকারী ম্যানেজার ভজন রায় দু'জনেরই বাড়ি বারুইপুর থানা এলাকায়৷ দু'জনেই একই বাইকে কাজ সেরে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন৷ ম্যানেজার কনক বোসের কাছে সারাদিনের গ্যাস বিক্রির প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ছিল৷ সেই টাকা পরেরদিন অর্থাৎ বুধবার ব্যাঙ্কে জমা করার কথা ছিল তাঁর। বাড়ি আসার কিছুটা আগে সহকারী ম্যানেজার তার বাইক থেকে নেমে যান৷ মেন রাস্তা ছেড়ে বাড়ির গলির রাস্তা ধরেন কনকবাবু৷ কিছুটা এসেই দেখেন রাস্তায় দাঁড়িয়ে তিন যুবক৷ একজনের মাথায় হেলমেট বাকি দু'জনের মুখ রুমালে বাঁধা৷ কনকবাবু বাইক থামাতেই একজন তার পিঠে বন্দুক ও আরেকজন গলায় ভজলি ঠেকায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ও মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷

দুষ্কৃতীরা তাকে ছাড়তেই চিৎকার করে ওঠেন কনকবাবু৷ যা শুনে বেরিয়ে আসেন প্রতিবেশীরাও৷ যদিও অভিযুক্তরা বাইক নিয়ে চম্পট দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশও৷ এর আগে কনকবাবুর কাছ থেকেই ২২ জানুয়ারি ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ বারবার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার ডিলার সৌম্যদীপ্ত পাল জানান, বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটায় ব্যবসা চালানোয় সমস্যাজনক হয়ে উঠেছ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল মিত্র৷ পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি ৷


You might also like!