Breaking News
 
TMC : গোপন মধুচক্র ফাঁস! তৃণমূল কাউন্সিলরকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল জনতা BJP : রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে সরকার, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০

 

West Bengal

2 years ago

Abhishek on Suvendu : "ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তোল", শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee  on Suvendu Adhikari
Abhishek Banerjee on Suvendu Adhikari

 

পূর্ব মেদিনীপুর : “ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তোল।” এই ভাষাতেই পটাশপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন প্রধানমন্ত্রী ও অমিত শাহকেও।

নবজোয়ার কর্মসূচিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর মার্কেটে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে শুভেন্দু অধিকারীকে ‘বেইমান’ বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি।

অভিষেক বলেন, “গদ্দার, মীরজাফর সারাদিন সবাইকে ইডি, সিবিআইয়ের ভয় দেখায়। উঠতে বসতে সারাদিন ভাইপো, ভাইপো করতে থাকে। নাম করার তো সাহস নেই। তোমার এত যদি সাহস থাকে, তাহলে ভাববাচ্যে কথা কেন? আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে ইডি-সিবিআই দিয়ে আমাকে তুলে দেখা।”

অভিষেক বলেন, “দেখি তোমার মোদীজি আর অমিতজির কত ক্ষমতা। আমার কাছে মানুষ আছে।” শুভেন্দু ও দিলীপকে চোর-চিটিংবাজ বলে কটাক্ষ করে অভিষেক বলেন, “ওরা চেয়েছিল নবজোয়ার আটকাতে। কিন্তু পারেনি। শুভেন্দুর চোখে ভয়, শরীরে হতাশা। যত চেষ্টা করুক তৃণমূলকে রুখতে পারবে না।”


You might also like!