West Bengal

3 years ago

Hier Secondary Examination 2023 : উচ্চ মাধ্যমিকের জন্য পূর্ব বর্ধমানের ছয় কেন্দ্রে মেটাল ডিটেক্টর

higher secondary examination 2023
higher secondary examination 2023

 

কলকাতা,১৪ মার্চ : মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজ্য জুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীরা যাতে কোনও ভাবেই অসৎ পথের ব্যবহার করতে না পারে তার জন্যও রাজ্যের অন্যান্য জেলাগুলির পাশাপাশি পূর্ব বর্ধমানেও নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ৪২টি মুল কেন্দ্র ও ৬৩টি উপ কেন্দ্র সব মিলিয়ে ১০৫টি সেন্টার থেকে এই বছরের পরীক্ষা হবে । তাই জেলার মধ্যে ৬টি পরীক্ষাকেন্দ্রকে অতিস্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে । সেই ছয়টি সেন্টারে মেটাল ডিটেক্টার বসানো হয়েছে । পূর্ব বর্ধমানের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র অতিস্পর্শকাতর হওয়ায় সেখানেও বসানো হয়েছে মেটাল ডিটেক্টর।

মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমলেও উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা হলেও বেড়েছে গত বছরের তুলনায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে ৩৯ হাজার ৭১০ জন পরীক্ষায় বসেছিলেন । এবারে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৪০ হাজার ১৪৭ জন। গত বছর ছাত্রদের সংখ্যা ১৬ হাজার ৪৮২ জন, এবারে সেই সংখ্যা ১৬ হাজার ৬৩৬ জন । ছাত্রী সংখ্যা ২০২২ সালে ছিল ২৩ হাজার ২২৮ জন । সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫১১ জন । তবে গত বছরের মতো এবারে ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি এমনটাই বলছে হিসেব । 

You might also like!