West Bengal

3 years ago

ক্রমেই উত্তাল হচ্ছে দিঘার সমুদ্র, পর্যটকদের আটকাতে মাইকে প্রচার

High alert in digha sea huge tourist
High alert in digha sea huge tourist

 

দিঘা, ২৪ অক্টোবর : সময় যত গড়াচ্ছে ততই উত্তাল হচ্ছে দিঘার সমুদ্র। সোমবার সকাল থেকেই উত্তাল ছিল দিঘার সমুদ্র, আকাশ একেবারে মেঘলা, সঙ্গে হালকা বৃষ্টি। ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলে আঘাত হানলে পরিস্থিতির আরও ভয়ঙ্কর হবে বলেই মনে করা হচ্ছে। সোমবার সকাল থেকেই সৈকতমুখো হতে দেওয়া হয়নি পর্যটকদের। পর্যটকদের আটকাতে মাইকে প্রচার করে প্রশাসন। এদিন সকাল থেকে সমুদ্রসৈকতে নিরাপত্তা ছিল দেখার মতো। সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের গার্ডওয়ালের কাছাকাছি আসতে দেওয়া হয়নি। এ জন্য মাইকে লাগাতার চালানো হয় প্রচারও। কন্ট্রোল রুম খোলা রয়েছে প্রশাসনের তরফে। দিঘা এবং দিঘা কোস্টাল থানার তরফে নজরদারি চালানো হয় উপকূলবর্তী এলাকার গ্রামেও। সোমবার সপ্তাহের শুরুর দিন হলেও দিঘায় পর্যটকদের সংখ্যা ছিল প্রচুর। যদিও, সমুদ্র স্নান করা হয়নি কারও।

You might also like!