Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

5 months ago

Weather forecast of bengal: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে

Weather forecast of bengal
Weather forecast of bengal

 

কলকাতা, ১১ সেপ্টেম্বর : জোড়া ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে পশ্চিমবঙ্গের অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ভ্যাপসা গরমও থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তার পর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই।

You might also like!