Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sandeshkhali Incident : সন্দেশখালিতে ব্যাপক চাঞ্চল্য! মারমুখী গ্রামবাসীরা, মুখোমুখি তৃণমূল-জমি বাঁচাও কমিটি

Sandeshkhali Incident (File Picture)
Sandeshkhali Incident (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধের পর ফের বৃহস্পতি থেকে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। এইদিন সন্দেশখালি থানার পার্শ্ববর্তী ত্রিমোহিনী এলাকায় বিক্ষোভ দেখাল তৃণমূল। খবর জানার পর গ্রামবাসীরাও লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় আদিবাসী ও জমি বাঁচাও কমিটির সদস্যরা। এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হওয়ার পটভূমি রচিত হয়। খবর পেয়ে দুর্ঘটনা স্থলে পৌঁছয় পুলিশ। তৎপরতার সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।

আদিবাসী ও জমি বাঁচাও কমিটি কয়েকদিন ধরেই সন্দেশখালিতে শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে জমি দখল করে নেওয়ার অভিযোগে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। এমনকী তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে চাষের জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে মাঠের ভেরি বানানোর। দফায় দফায় কয়েকদিন ধরেই বিক্ষোভ করছেন তাঁরা। তৃণমূল পাল্টা বিক্ষোভ শুরু করে গতকাল থেকে। বিক্ষোককারীদের অভিযোগ ছিল সিপিএম এবং বিজেপি গ্রামবাসীদেরকে উস্কানি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে এবং লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে।

গতকাল সন্দেশখালি ফেরিঘাটে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের জমায়েতের জন্য সন্দেশখালি ঘাট থেকে ধামাখালি ঘাটে যাওয়ার সময় ছড়ায় উত্তেজনা। শিবু হাজরার অনুগামীরা গ্রামবাসীদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় স্থানীয়দের অভিযোগ, বোতলের আঘাতে ৩ জন জখম হয়েছেন। ঘটনায় বন্ধ হয়ে যায় সন্দেশখালি, ধামাখালি, তুষখালির ফেরি পরিষেবা। সেই ঘটনায় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত দাবি করেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি সেরে ফেরার সময় দলের যে সমস্ত ছেলে যারা বিক্ষিপ্তভাবে ছিল, তাঁদের উপরেই চালান হয়েছে হামলা। তৃণমূলের ছেলেরাই আক্রান্ত হয়েছে। 

You might also like!